Assam Rifles Recruitment 2026 – দেশের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আসাম রাইফেলসে টেকনিক্যাল ও ট্রেডসমেন গ্রুপ ‘সি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন আসাম রাইফেলসের এই নিয়োগে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ট্রেড মিলিয়ে মোট ৩৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগ্রহী প্রার্থীদের ২৮ অক্টোবর, ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে।
এই প্রতিবেদনে আসাম রাইফেলসের এই নিয়োগের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, নির্বাচন পদ্ধতি এবং আবেদন করার নিয়ম এক নজরে তুলে ধরা হলো।
Assam Rifles Technical & Tradesman Recruitment 2026 – এক নজরে
| বিষয় | বিবরণ |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | আসাম রাইফেলস (Assam Rifles), মন্ত্রকপক্ষ (HQ DGAR, Shillong) |
| বিজ্ঞপ্তি নম্বর | Memo No. I.12016/A Branch (Rect Cell)/2026/1310 |
| পদের নাম | টেকনিক্যাল ও ট্রেডসমেন গ্রুপ ‘সি’ পদ |
| মোট শূন্যপদ | ৩৫৪টি (সারা ভারত ভিত্তিক) |
| আবেদন শুরুর তারিখ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২৮ অক্টোবর, ২০২৬ (রাত ১১:৫০ মিনিট পর্যন্ত) |
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে একাধিক টেকনিক্যাল ও ট্রেডসমেন পদ রয়েছে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার মধ্যেও পার্থক্য রয়েছে। নিচে গুরুত্বপূর্ণ পদগুলির তথ্য দেওয়া হলো।
| পদের নাম | বয়সসীমা | মোট পদ | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| Warrant Officer (Cipher) | ১৮-২৫ বছর | ১২৪ | বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, গণিত ও ইংরেজি সহ দ্বাদশ (১০+২) পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট অথবা ইলেকট্রনিক্স বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি। |
| Rifleman (Electrical Fitter Signal) | ১৮-২৩ বছর | ৩২ | মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই বা ২-৩ বছরের ডিপ্লোমা। |
| Rifleman (Lineman Field) | ১৮-২৩ বছর | ২১ | মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই বা ডিপ্লোমা। |
| Rifleman (Armourer) | ১৮-২৩ বছর | ২৯ | মাধ্যমিক পাস সহ ওয়েল্ডিং ট্রেডে আইটিআই সার্টিফিকেট। |
| Rifleman (Engineer Equipment Mechanic) | ১৮-২৩ বছর | ১০ | মাধ্যমিক পাস সহ মেকানিক ডিজেল বা পাওয়ার ইলেকট্রিক সিস্টেমে আইটিআই বা ডিপ্লোমা। |
| Rifleman (Recovery Vehicle Mechanic) | ১৮-২৩ বছর | ১৩ | মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই এবং ভারী মোটর গাড়ি (HMV) ড্রাইভিং লাইসেন্স। |
| Rifleman (Electrician Motor Vehicle) | ১৮-২৩ বছর | ২২ | মাধ্যমিক পাস সহ আইটিআই বা ডিপ্লোমা। |
| Havildar (Instrument Mechanic) | ১৮-২৩ বছর | ৬ | মাধ্যমিক পাস সহ ইন্সট্রুমেন্ট মেকানিক বা ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আইটিআই/ডিপ্লোমা। |
| Warrant Officer (Operation Theatre Technician) | ১৮-২৫ বছর | ১ | দ্বাদশ শ্রেণি পাস এবং ওটি টেকনিশিয়ানে ন্যূনতম ২ বছরের ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত হাসপাতালে ১ বছরের কাজের অভিজ্ঞতা। |
| Warrant Officer (Physiotherapist) | ১৮-২৫ বছর | ২ | দ্বাদশ শ্রেণি পাস এবং ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সহ ১ বছরের কাজের অভিজ্ঞতা। |
| Rifleman (Mason) | ১৮-২৫ বছর | ২৯ | মাধ্যমিক পাস, ট্রেড টেস্ট উত্তীর্ণ এবং ১ বছরের কাজের অভিজ্ঞতার সেল্ফ সার্টিফিকেট। |
বয়সসীমায় ছাড় (Assam Rifles Recruitment 2026)
বয়স গণনা করা হবে ০১/০৭/২০২৬ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
- SC/ST প্রার্থীরা: ৫ বছরের ছাড়
- OBC প্রার্থীরা: ৩ বছরের ছাড়
- Ex-Servicemen: নিয়ম অনুযায়ী প্রযোজ্য
কীভাবে আবেদন করবেন?
আসাম রাইফেলসের এই নিয়োগে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রথমে আসাম রাইফেলসের অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
এরপর হোমপেজ থেকে “ONLINE APPLICATION” অপশনে ক্লিক করে বৈধ ই-মেল আইডি ও সক্রিয় মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় নিজের পছন্দ অনুযায়ী সঠিক ট্রেড, ক্যাটাগরি এবং ডোমিসাইল নির্বাচন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেড সংক্রান্ত তথ্য দিতে হবে। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে—মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটে যেভাবে তথ্য রয়েছে, সেই অনুযায়ী নাম ও অন্যান্য বিবরণ পূরণ করা উচিত।
এরপর নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুযায়ী রঙিন পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে যাচাই করে Final Submit করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্র ও ফি জমার রসিদ সংরক্ষণ করে রাখা উচিত।
যুবশক্তির আবেদনে এই ২ সার্টিফিকেট বাধ্যতামূলক ? কীভাবে বানাবেন, – জানুন বিস্তারিত
আবেদন ফি কত?
| ক্যাটাগরি | আবেদন ফি |
|---|---|
| General / EWS / OBC | ১০০/- টাকা |
| SC / ST / Ex-Servicemen | কোনো ফি লাগবে না |
General / EWS / OBC প্রার্থীদের অনলাইনে SBI Current Account-এর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
আসাম রাইফেলসের এই নিয়োগে প্রার্থীদের একাধিক ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ায় থাকছে—
- RFID ভিত্তিক শারীরিক মাপ ও দক্ষতা পরীক্ষা (PST / PET)
- কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT)
- ট্রেড বা স্কিল টেস্ট (Trade Skill Test)
- নথিপত্র যাচাইকরণ (Document Verification)
- বিস্তারিত চিকিৎসা পরীক্ষা (DME / RME)
শারীরিক মাপ ও PET
পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারিত শারীরিক মানদণ্ডের মধ্যে উচ্চতা এবং দৌড়ের বিষয়টি গুরুত্বপূর্ণ।
উচ্চতা:
- সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে: ১৭০ সেমি
- পাহাড়ি অঞ্চল ও নির্দিষ্ট রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে: ১৬৫ সেমি
- ST প্রার্থীদের ক্ষেত্রে: ১৬২.৫ সেমি
দৌড়:
- লাদাখ অঞ্চল ব্যতীত সমস্ত ভারতীয় পুরুষ প্রার্থী: ৫ কিমি দৌড় ২৪ মিনিটের মধ্যে
- লাদাখ অঞ্চলের প্রার্থী: ১.৬ কিমি দৌড় ৭ মিনিটে
গুরুত্বপূর্ণ তারিখ (Assam Rifles Recruitment 2026)
- আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬
- শেষ সময়: রাত ১১:৫০ মিনিট পর্যন্ত
তাই যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী, তারা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ লিংক
| বিবরণ | লিংক |
|---|---|
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.assamrifles.gov.in/ |
| অনলাইন আবেদন পোর্টাল | Apply Now |
| অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
শেষ কথা
আসাম রাইফেলসের এই নিয়োগে একাধিক টেকনিক্যাল ও ট্রেডসমেন পদ রয়েছে। তবে আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স, ট্রেড এবং অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট (Assam Rifles Recruitment 2026) বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি। আবেদন করার সময় দেওয়া তথ্যেও যেন কোনও ভুল না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত।